1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

এয়ারটেল নিয়ে এলো আজীবন ১ পয়সা প্রতি সেকেন্ড কল রেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ২৭৫ Time View

১২৯ টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকরা যে কোন লোকাল অপারেটরে দিন রাত ২৪ ঘন্টা, ১ পয়সা প্রতি সেকেন্ড কল রেট উপভোগ করতে পারবেন।srg
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর একটি নতুন এবং উদ্ভাবনী প্যাকেজের ঘোষণা করেছে। প্যাকেজটির মাধ্যমে গ্রাহকরা আজীবন মেয়াদ সহ যে কোন লোকাল নাম্বারে এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট উপভোগ করবেন। এজন্য মাত্র একবার ১২৯ টাকা রিচার্জ করতে হবে।
এই ধরনের শর্তহীন আজীবন অফার এটিই প্রথম। এই অফারটি অনন্য, কারন এটি গ্রাহককে সব রকম, দুশ্চিন্তা এবং ঝামেলা থেকে মুক্তি দেবে। একজন এয়ারটেল গ্রাহক মাত্র একবার ১২৯ টাকা রিচার্জের মাধ্যমে তাৎক্ষনিকভাবে পেয়ে যাবেন আজীবন মেয়াদ। এছাড়াও, গ্রাহকরা নির্দিষ্ট পরিমান অর্থ রিচার্জ করার মাধ্যমে অন্যান্য যে কোন প্রমোশনাল অফারও উপভোগ করতে পারবেন । প্রমোশনাল অফার সমূহের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহকরা আবার আজীবন মেয়াদের এক পয়সা প্রতি সেকেন্ড কল রেট এ ফিরে যাবেন। এই উদ্যোগটি এয়ারটেলের চমৎকার গ্রাহক সেবাতে নতুন এক মাত্রা যোগ করল।
সকল বিদ্যমান, ইনএক্টিভ এবং নতুন প্রিপ্রেইড গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি পিডি শর্মা বলেন,‘স্বচ্ছ ও সহজবোধ্য প্রোডাক্ট এবং সেবা নিয়ে আসার জন্য এয়ারটেলের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের টেলিকম ইন্ডাষ্ট্রিতে এয়ারটেল নিয়ে এল – আজীবন মেয়াদের যে কোন লোকাল নাম্বারে এক পয়সা প্রতি সেকেন্ডের সেরা রেট! এই শর্তহীন অফার গ্রাহকদের দুশ্চিন্তামুক্ত রাখবে ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে।’
বিস্তারিত জানতে গ্রাহকরা বিনামূল্যে কল করতে পারেন ১২১২ এই নাম্বারে অথবা কাষ্টমার কেয়ার এর ৭৮৬ নাম্বারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ