1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

বার্সাকে হারিয়ে সুপার কাপের শিরোপা বিলবাওয়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ২৫২ Time View

ছন্দ হারিয়েছেন লিওনেল মেসি, পথ হারিয়েছে বার্সেলোনা! নতুন মৌসুমে এখনো নিজের ফর্মে ফিরতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তার ফর্মহীনতায় পুড়তে হচ্ছে বার্সাকে। rtgfwwকাতালানদের ছন্দপতনের সুযোগ কাজে লাগিয়েছে এতলেটিকো বিলবাও। স্প্যানিশ সুপার কাপে দুই লেগ মিলে তারা ৫-১ ব্যবধানে বার্সাকে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
ঘরের মাঠে বিলবাও অপ্রতিরোধ্য বার্সেলোনাকে হারিয়ে দেয় ৪-০ গোলের বড় ব্যবধানে। আর দ্বিতীয় লেগে কাতালানদের ঘরের মাঠেও ১-১ গোলে সমতা নিয়েই ম্যাচ শেষ করে। ফলে দুই লেগ মিলিয়ে লুইস এনরিকের দলকে ৫-১ গোলে হারিয়ে ৩১ বছর পর স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পায় বিলবাও।
ন্যু কাম্পে খেলার ৪৩ মিনিটে লিড নিয়েছিল বার্সা। জালে বল জড়িয়েছেন ফরোয়ার্ড মেসি। এই গোলের মাধ্যমে শিরোপা জয়ের ইঙ্গিত দিচ্ছিল বার্সা। কিন্তু না, পরের আর জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। উল্টো দ্বিতীয়ার্ধে তাদের জালে বল পাঠিয়েছে অতিথিরা। ৭৪ মিনিটে গোলটি করেছেন আদুরিজ। অবশ্য এ অর্ধে পরে গোল না হলেও ১০ জনের দলে পরিণত হয়েছিল দু’দলই। খেলার ৫৬ মিনিটে সরাসরি লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেছেন বার্সার গেরার্ড পিকে। আর ৮৬ মিনিটে লালকার্ড পেয়েছেন বিলবাওয়ের কিকে সোলা।
গোলের জন্য শেষ অবধি লড়াই করেছেন মেসিরা। কিন্তু শত চেষ্টা করেও বিলবাওয়ের রক্ষণদুর্গ ভাঙতে পারেননি কোচ লুই এনরিকের শিষ্যরা। তাই বার্সার সঙ্গে ১-১ গোলে ড্র করেও শিরোপা উৎসব করেছে বিলবাও। অ্যাওয়ে গোলের কল্যাণে দুই লেগ মিলে ৫-১ ব্যবধানে ট্রফি জিতেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ