1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা তাসনুভা তিশার মা হাসপাতালে, দোয়া চাইলেন অভিনেত্রী এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা গেল সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ব পর্যটন দিবস, দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

গ্রিনলাইন যাত্রীদের জন্য গ্রামীণফোনের ওয়াই-ফাই ইন্টারনেট সেবা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ২২৪ Time View

ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-সিলেট রুটে গ্রিনলাইন পরিবহনের যাত্রীরা এখন থেকে ভ্রমণের সময় ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে গ্রামীণফোনের থ্রিজি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন।dfafasd

শনিবার গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার মো. আব্দুস সাত্তার ও গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম গ্রামীণফোনের এ সেবাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিনলাইন পরিবহনের মালিক মোহাম্মদ আলাউদ্দিন ও গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস বাকি বিল্লাহ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের আরও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আন্তঃজেলা বাস ভ্রমণে দূরপাল্লার যাত্রীদের ইন্টারনেট সেবা প্রদানে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই উদ্যোগ নিলো।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রিনলাইন পরিবহনের মালিক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভবিষ্যতে গ্রিনলাইন পরিবহনের সব রুটের যাত্রীদেরই এ সেবা প্রদান করা হবে। এ সেবার মাধ্যমে যাত্রীরা তাদের দীর্ঘ ভ্রমণের সময় সাইবার বিশ্বের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

বাংলাদেশে ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করা গ্রামীণফোনের অন্যতম প্রয়াস। সহজে সবার জন্য ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে গ্রামীণফোন ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগটি গ্রামীণফোনের তেমনই একটি উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ