1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ২৭২ Time View

শোক দিবসের প্রথম প্রহরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ম্যুরাল) উন্মোচন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে প্রেস ক্লাবের মূল ভবনের নিচতলায় এই প্রতিকৃতি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এটি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।dFGdg
প্রতিকৃতি উন্মোচনের আগে ইকবাল সোবাহান চৌধুরী  বলেন, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি বঙ্গবন্ধুই বন্দোবস্ত করে দিয়েছিলেন। দীর্ঘদিন সাংবাদিকদের সঙ্গে  আলোচনা হয়েছে, প্রেস ক্লাবে তার প্রতিকিৃতি স্থাপনের জন্য। কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি। এটা সাংবাদিকদের জন্য লজ্জাজনক। আজ সাংবাদিকদের ভালবাসায় তার প্রতিকৃতি প্রেস ক্লাবে স্থাপন করা সম্ভব হয়েছে।
প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করা হয়েছে। এ জন্য সাংবাদিক সমাজ আজ গর্বিত।
মোড়ক উন্মোচনের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আওয়ামীপন্থী অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক গোলাম সারওয়ার, ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
বিগত ২৮ মে ২০১৫ অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবের আলোকে এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্বভার গ্রহণ-উত্তর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ