1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

ভারতে হুজি সন্দেহে দুই বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ১৩০ Time View

ভারতের হায়দারাবাদ থেকে হরকাত-উল-জিহাদি আল-ইসলামির (হুজি) সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে বিশেষ পুলিশের একটি টাস্ক ফোর্স। পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।

দেশটির স্বাধীনতা দিবসের আগের দিন আজ শুক্রবার তাঁদের আটক করা হয়। । খবরে জানানো হয়, আটক হওয়া অন্য দুজনের মধ্যে একজন পাকিস্তাsafsdfনের ও একজন মিয়ানমারের নাগরিক।

খবরে দাবি করা হয়, চঞ্চলগুদা এলাকায় একটি বাড়িতে আশ্রয় নিয়ে দুই মাস ধরে বাস করছিলেন পাকিস্তানের নাগরিক মোহাম্মদ নাজি এবং আরও চার ব্যক্তি।

জেলা পুলিশ বলছে, পাঁচ বছর ধরে নাজির ভারতে রয়েছেন। পুলিশ হুজি ও অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে।
জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার দাবি, আটক ব্যক্তিদের কাছে ভুয়া পাসপোর্ট রয়েছে। তাঁদের কাছ থেকে সন্দেহজনক জিনিসপত্র জব্দ করা হয়েছে। কী উদ্দেশে ওই ব্যক্তিরা অবৈধভাবে চঞ্চলগুদায় বাস করছিলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

দুজন স্থানীয় ব্যক্তি ওই চারজনকে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে সতর্কাবস্থায় রয়েছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হায়দারাবাদেও নজরদারি চলছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে স্থানীয় পুলিশ।

এর আগেও হায়দরাবাদে হুজি সন্দেহে কয়েকজন ধরা পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ