1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

ইরাকে ট্রাকবোমা বিস্ফোরণে কমপক্ষে নিহত ৬০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ১৭৫ Time View

ইরাকে আত্মঘাতী ট্রাকবোমা বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক মানুষ। বৃহস্পতিবার সকালে রাজধানী বাগদাদের উত্তর পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত সদর সিটির এক জনাকীর্ণ কাঁচাবাজারে ওই হামলা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।cfghf

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে গতবছর থেকে দেশটিতে শিয়া ধর্মাবলম্বীদের বিরুদ্ধে এ ধরনের সিরিজ হামলা চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএস’কে দমনে লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকের সরকারি বাহিনী।

পুলিশ কর্মকর্তা মুহসিন আল সাইদির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, সদর সিটির জামিল বাজারে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বিস্ফোরক বোঝাই হিমায়িত ট্রাকটি বিস্ফোরিত হয়। এতে বহু মানুষ নিহত হয়েছেন। অনেক মৃতদেহের ছিন্নভিন্ন অংশ ছিটকে আশপাশের ভবনের ছাদে গিয়ে পড়েছে বলেও তিনি জানিয়েছেন।

এছাড়া এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, রক্ত আর মৃতদেহগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে বাজারের ফল আর সব্জিগুলো। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাশ। বাগদাদে এটিই হচ্ছে সবচেয়ে বড় পাইকারি সব্জিবাজার।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ২০১৪ সালের আগস্টে ক্ষমতায় আসার পর বাগদাদে এটিই সবচেয়ে বড় বোমা হামলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ