1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

দক্ষিণ কোরিয়ায় নিজের শরীরে আগুন ধরিয়ে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ১২৬ Time View

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপান বিরোধী এক প্রতিবাদ র‍্যালিতে ৮০ বছরের এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়েছেন। তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।sfsdfd

জাপান ১৯৪৫ সালের ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ঘোষণা দেয়। সেই সঙ্গে দেশটির দখল থেকে স্বাধীনতা পায় কোরীয় উপদ্বীপ। শনিবার (১৫ আগস্ট) যুদ্ধ শেষের ও এই উপদ্বীপের স্বাধীনতা লাভের ৭০ বছর পূর্ণ হতে চলেছে। দিবসটিকে সামনে রেখে বুধবার (১২ আগস্ট) এক র‍্যালির আয়োজন করা হয় সিউলে।

এই র‍্যালিতেই চোই হিওন-ইয়ল নামে ওই ৮০ বছরের বৃদ্ধ নিজের শরীরে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিউলের হ্যালিম ইউনিভার্সিটি হ্যাংগ্যাং সেক্রেড হার্ট হসপিটালের এক চিকিৎসক প্রাতিষ্ঠানিক নিয়মের কারণে নাম প্রকাশ না করে জানিয়েছেন, চোইয়ের অবস্থা আশঙ্কাজনক। তার মুখ, গলা, শরীরের ওপরের অংশ ও দুই হাত তৃতীয় মাত্রায় পুড়ে গেছে। ফুসফুস বিকল হয়ে পড়ায় তাকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।

সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, চোই একজন বৃদ্ধ মানুষ। তার দেহের ৪০ শতাংশই তৃতীয় মাত্রায় পুড়ে গেছে। কাজেই তাকে বাঁচাতে চিকিৎসকদের চেষ্টা সফল হওয়ার কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ