1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা তাসনুভা তিশার মা হাসপাতালে, দোয়া চাইলেন অভিনেত্রী এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা গেল সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ব পর্যটন দিবস, দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

চীনে বিস্ফোরণে নিহত ৪৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ২৯১ Time View

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বিস্ফোরণে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। দেশটির উত্তরাঞ্চলের বন্দরনগরীটিতে বুধবার রাতে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটির সঙ্গে সঙ্গে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।sfbhsfh
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩৬ কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সিনহুয়া। দেশটির অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ছবি ও ভিডিওতে দেখা যায়, তিয়ানজিনের আকাশ আগুনের শিখায় আলোকিত হয়ে উঠেছে। ঘটনাস্থলে কয়েকটি ভবন ধসে পড়েছে বলেও অনেকে জানিয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা চালানোর জন্য সর্বশক্তি নিয়োগ করার নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়।
তিয়ানজিন দমকল বিভাগের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বেইজিং সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলে থাকা ৩৬ জন দমকল কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালগুলো আহত লোকজনে উপচে পড়ার কথা জানিয়েছে।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, প্রথম বিস্ফোরণের মাত্রা তিন টন টিএনটি (ট্রাই নাইট্রো টলুইন) বিস্ফোরকের সমতুল্য ছিল, আর দ্বিতীয়টি ২১ টন টিএনটির সমতুল্য।
চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণপূর্বের গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পশহর তিয়ানজিনে দেড় কোটি মানুষ বসবাস করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ