1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা তাসনুভা তিশার মা হাসপাতালে, দোয়া চাইলেন অভিনেত্রী এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা গেল সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ব পর্যটন দিবস, দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

৪ দেশে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব মমতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ২৮৯ Time View

ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। বুধবার নয়াদিল্লীতে ভারতের erhfhপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার কার্যালয়ে বৈঠককালে তিনি এ প্রস্তাব করেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, এ ৪টি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্যে লুক ইস্ট পলিসি অনুসরণ করে এ বিজনেস করিডোর করা হলে সব’কটি দেশের জন্যেই ভালো হবে। তিনি বলেন, তিনি প্রস্তাব করেছেন এখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
মমতা ব্যানার্জি এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি সম্পর্ক অবহিত করেন। তিনি বন্যার ক্ষতি পূরণের জন্যে অর্থ বরাদ্দ দেয়ার জন্যে অনুরোধ করেন। বাংলাদেশের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছিলাম। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে তার বিভিন্ন বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ