1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক লুৎফর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশায় ওয়াল স্ট্রিটে শেয়ারবাজার চাঙ্গা তাসনুভা তিশার মা হাসপাতালে, দোয়া চাইলেন অভিনেত্রী এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা গেল সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ব পর্যটন দিবস, দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ

চীনে জন্মাল বিরল দু-মুখো কোবরা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ২৪০ Time View

দু মুখো সাপ। আক্ষরিক অর্থেই দু মুখো সাপ। দক্ষিণ চীনের এক ব্যক্তি সাপের ব্রিড করাতে গিয়ে আবিষ্কার করল এক বিরল কোবরা।image_135217_0

প্রথমে তিনি বিষয়টা বুঝতে পারেননি। পরে দেখেন, যে কোবরার ছানাটি বেরিয়েছে, তার দুটি মাথা। বিরল এই ছোট্ট কোবরা পানি, খাবার কিছু খাচ্ছে না দেখে, সেটিকে চিড়িয়াখানার বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। ন্যানিং জু-এর কর্মকর্তারা জানিয়েছেন, সাপটির গায়ের রঙ গাঢ় খয়েরি। এটি প্রায় ২০ সেন্টিমিটার লম্বা। এর দুটি মাথায় সম্পূর্ণ পৃথক দুটি মস্তিষ্ক রয়েছে। এজন্য দুটো মাথাই একেবারে স্বাধীনভাবে নাড়াতে পারে কোবরাটি। কখনও কখনও নিজের দুই মাথায় ঠোক্করও খায়। দেখে মনে হয় দুটি মাথা একে অপরের সঙ্গে লড়াই করছে। তবে চিড়িয়াখানার বিশেষজ্ঞরা বলছেন, কোবরা শরীরটাকে যেরকম ‘S’ -এর মতো আকার নিয়ে চলাফেরা করে, তাতে দুটি মাথায় ঠোক্কর খাওয়াটা স্বাভাবিক।

দু-মুখো এই সাপটি চীনা কোবরারই একটি প্রজাতি, যেগুলি প্রায় ১.২ মিটার পর্যন্ত লম্বা হয়। যদিও এই সাপটি কতদিন বাঁচবে সেবিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। কারণ ১০ দিন হয়ে গিয়েছে, এখনও নিজে কিছু খেতে পারছে না এই সরীসৃপ। কোবরাটির সংক্রমণ প্রতিরোধক ক্ষমতা সম্পর্কেও সংশয় রয়েছে চিড়িয়াখানার বিশেষজ্ঞদের।– সংবাদসংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ