1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

সহিংসতায় ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১৩৭ Time View

সহিংসতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পুলিশের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে টাইরন হ্যারিস (১৮) নামে এক কৃষ্ণাঙ্গ তরুণ আহত হবার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়লে এy জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা যায়, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হবার বছরপূর্তি উপলক্ষে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগ দেন তাঁরই বন্ধু টাইরন হ্যারিস। মার্কিন পুলিশের মতে ওই সমাবেশ থেকে প্রথমে পুলিশের দিকে গুলি ছুড়েছিল এমন ছয় ব্যক্তির একজন হ্যারিস। তবে হ্যারিসের বাবা জানিয়েছেন তাঁর ছেলে নিরস্ত্র ছিল এবং পুলিশ যখন হামলা চালায় সে তখন ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল। বর্তমানে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে হ্যারিস এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গত রবিবারের ওই সহিংস ঘটনার পর পুলিশ অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে রয়েছেন নাগরিক অধিকার আন্দোলনকর্মী কর্নেল ওয়েস্ট। বিক্ষোভকারীরা সরকারের কাছে ফার্গুসনের পুলিশ বাহিনীকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে বলে সেখানকার গণমাধ্যম সূত্র জানা গেছে।
অন্যদিকে সরকারি কৌঁসুলিরা হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকা টাইরন হ্যারিসের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনেছেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ ওই সহিংস হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা সাম্প্রতিক মাস এবং বছরগুলোতে দেখছি এ ধরনের সংঘাত যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভের বার্তাকে পুরোপুরি আড়াল করে দিচ্ছে। আমাদের এবং নিরাপত্তাবাহিনীতে যারা কাজ করেন তাদের বিপজ্জনকভাবে মুখোমুখি করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ