1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

ব্রাউন হত্যার একবছর: সাড়ে চার মিনিটের নীরবতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ১৩১ Time View

যুক্তরাষ্ট্রে মিসৌরিতে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হবার এক বছর পূর্তিতে সেখানে জড়ো হয়ে শত শত মানুষ সাড়ে চার মিনিট নীরবতা পালন করে।fgqegf

নাগরিক অধিকার বিষয়ে কাজ করা মানুষেরা জানিয়েছেন, মাইকেলের মৃতদেহটি গুলিবিদ্ধ হয়ে যে সাড়ে চার ঘণ্টা সময় ধরে রাস্তায় পড়ে ছিল, তার স্মরণেই সাড়ে চার মিনিটের নীরবতা পালন করা হলো।

ওই ঘটনার পর দেশব্যাপী বর্ণবিদ্বেষ এবং পুলিশের আচরণ নিয়ে পুনরায় বিতর্ক শুরু হয়।

বছরের শুরুতে দেশটির বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ফার্গুসনের পুলিশ বিভাগ ব্যপক বর্ণবিদ্বেষী।

তবে, শহরের মেয়র বলেছেন, এক কঠিন সময় পেরিয়ে এখন আমাদের সামনের কথা ভাবতে হবে।

মেয়র জেমস নোলস দ্য থার্ড বলছেন, গত বছরটি খুবই কঠিন ছিল আমাদের জন্য। কিন্তু বর্তমান বছরটি আমাদের জন্য অনেক আশারও, কারণ আমরা অনেক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়েছি। আর আমাদের ভবিষ্যতের জন্য আমাদের সেটি করতে হবে।

গত আগস্টে ফার্গুসনের সেন্ট লুইস উপশহরে ওই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন।

এরপর আদালতের একজন জুরি বলেন, তারা ড্যারেন উইলসন নামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন না, কারণ তিনি আত্মরক্ষার্থে গুলি করেছিলেন বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে।

সে সময় নিহত তরুণটির পরিবার এবং প্রেসিডেন্ট বারাক ওবামাও ওই সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।-

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ