1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

গ্রীসের কুস দ্বীপে আটকা পড়েছে ২শ’ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ১৫২ Time View

গ্রসের কুস দ্বীপে গত তিন সপ্তাহ ধরে আটকে পড়ে আছেন দুই শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী। তারা দালালের মাধ্যমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসে এসেছিলেন।fthfy

জানা গেছে, তুর্কি থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন বাংলাদেশ-পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কয়কশ’ অভিবাসী। কিন্তু শেষ পর্যন্ত গ্রিসের রাজধানী এথেন্সে ঢুকতে না পারায় কুস দ্বীপে অবস্থান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তুরস্কের ইস্তাম্বুল থেকে তারা দালালের মাধ্যমে প্রথমে বদরুম শহরে আসেন। সেখান থেকে ওই দালালরা একটি মোটর লাগানো হাওয়ার নৌকায় তুলে সঙ্গে একটি বৈঠা দিয়ে দেয়। ওই নৌকায় করে অনেক কষ্টে গ্রিসের কুস দ্বীপে এসে প্রায় দুইশ’ বাংলাদেশি অবৈধ অভিবাসী আটকা পড়ে রয়েছেন।

দেশে ফেরার প্রয়োজনীয় অর্থসঙ্কটে ভুগছেন আটকে পড়া বাংলাদেশিরা। গ্রীসে বাংলাদেশ দূতাবাস থেকে এক নারী কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনা আমাদের কাজ নয়। আপনারা গ্রিসের বাঙালি কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন।

তবে এ বিষয়ে পরবর্তীতে বাংলাদেশ দূতাবাস থেকে আটকে পড়া বাংলাদেশীদের সহায়তায় কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে কি না তা জানা যায় নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ