1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি শেরপুর জেলা যুবদলের নেতৃত্বে আতা-শওকত, আনন্দ মিছিল

এমএইচ৩৭০ঃ আরও একটি ধ্বংসাবশেষ ভেসে এসেছে লা রিউনিয়নে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০১৫
  • ১৫৫২ Time View

flaparonভারত মহাসাগরে ফ্রান্সের দ্বীপ লা রিউনিয়নের উপকূলে আরও একটি ধ্বংসাবশেষ ভেসে এসেছে। এবার ভেসে আসা অংশটি কোনো প্লেনের দরজার অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই অংশটিও নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্লেন এমএইচ৩৭০ এর অংশ।

এর আগে গত বুধবার (২৯ জুলাই) লা রিউনিয়নে ভেসে আসে একটি প্লেনের ধ্বংসাবশেষ। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধার অংশটি কোনো প্লেনের ‘ফ্ল্যাপেরন’। শুধুমাত্র বোয়িং-৭৭৭ সিরিজের প্লেনের পাখাতেই ‘ফ্ল্যাপেরন’ লাগানো থাকে, যা প্লেনটির উড্ডয়ন ও আবর্তন নিয়ন্ত্রণ করে।

তারওপর এতে পাওয়া একটি নাম্বার বিশ্লেষণ করে মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অংশটি কোনো বোয়িং-৭৭৭ সিরিজেরই। আর এতেই এই অংশ এমএইচ৩৭০ এর বলে ধারণা আরও পোক্ত হয়।

বুধবার উদ্ধার অংশটি এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্যারিসে নিয়ে যাওয়া হয়েছে। আর এতে পাওয়া নাম্বারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা।

২০১৪ সালের মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেন এমএইচ৩৭০। এরপর থেকে এ পর্যন্ত প্লেনটির কোনো ধ্বংসাবশেষ বা কোনো আরোহীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ