1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

লা রিউনিয়নে উদ্ধার ধ্বংসাবশেষ এমএইচ৩৭০’র!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ২৭৮ Time View

flaparonভারত মহাসাগরে ফ্রান্সের লা রিউনিয়ন দ্বীপে ভেসে আসা ধ্বংসাবশেষ একটি বোয়িং-৭৭৭ প্লেনের। এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশীয় উপ-যোগাযোগমন্ত্রী আব্দুল আজিজ কাপ্রাওয়ি। এতে করে এই অংশ গত বছর নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এমএএস) যাত্রীবাহী প্লেন এমএইচ৩৭০ এর বলে বিশেষজ্ঞদের ধারণা আরও পোক্ত হলো।

ধ্বংসাবশেষে পাওয়া নাম্বারটির ব্যাপারে শুক্রবার (৩১ জুলাই) এ তথ্য জানান আব্দুল আজিজ কাপ্রাওয়ি।

বুধবার (২৯ জুলাই) লা রিউনিয়নের উপকূলে ভেসে আসে একটি প্লেনের ধ্বংসাবশেষ। আর বৃহস্পতিবার (৩০ জুলাই) একই স্থানে এক পৌরকর্মী খুঁজে পান একটি ভাঙ্গাচোরা স্যুটকেস।

ধ্বংসাবশেষ উদ্ধারের পর থেকেই বিশেষজ্ঞরা এটি ২০১৪ সালের মার্চে ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হওয়া বোয়িং-৭৭৭ প্লেনের বলে মনে করছিলেন। তবে ফরাসী ও মালেশিয়ান বিশেষজ্ঞরা আরও পরীক্ষা-নিরীক্ষার পরই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছিলেন।

ধ্বংসাবশেষ ও স্যুটকেস উদ্ধারের পর বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় উপ-প্রধানমন্ত্রী ওয়ারেন ট্রুস বলেছিলেন, ভেসে আসা বস্তুটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ প্লেনটির হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, প্রাথমিক পরীক্ষায় যতোটুকু মনে হয়েছে, প্রায় ১৬ মাস ধরে ভেসে এই বস্তু লা রিউনিয়ন দ্বীপে এসেছে। এতে একটা নাম্বার পাওয়া গেছে, তবে তা কোনো সিরিয়াল নাম্বার নয়। এটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এই নাম্বারের ব্যাপারটিই শুক্রবার (৩১ জুলাই) নিশ্চিত করলেন আব্দুল আজিজ কাপ্রাওয়ি। সাংবাদিকদের তিনি বলেন, মালয়েশিয়ান এয়ারলাইন্স (এমএএস) নিশ্চিত করেছে, এই নাম্বার বোয়িং-৭৭৭ এরই।

তিনি বলেন, বিশেষজ্ঞরা উদ্ধার অংশটি আরও পরীক্ষা-নিরীক্ষা করছেন। এই অংশই হয়তো আমাদেরকে এমএইচ৩৭০ এর হদিস দিতে পারবে। সেই সঙ্গে ভারত মহাসাগরেই যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে, সে ধারণার ভিত্তিও শক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ