1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

কায়রোয় ইতালি দূতাবাসে হামলা, আহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ১৭৩ Time View

itali dutabashমিসরের রাজধানী কায়রোতে ইতালি দূতাবাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবারের এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, শনিবার সকালে ইতালি দূতাবাসে হামলাটি ছিল গাড়িবোমা হামলা।

স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের দুই সদস্য রয়েছেন।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সশস্ত্র ইসলামিক জিহাদিরা মিসরে প্রায়ই বোমা হামলা করে থাকে।

গত মাসে কায়রোতে গাড়িবোমা হামলায় প্রসিকিউটর হিশাম বারাকাত নিহত হন।

জুনে পুলিশ স্টেশনে অপর এক গাড়িবোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছিলেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত দুই বছরে সশস্ত্র জিহাদিদের হামলায় অন্তত ৬০০ পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ