1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

টেলিফোনের তার ধরে পালাচ্ছে সাপ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ১৫১ Time View

snakeএতক্ষণ যার কথা হচ্ছে সে একটি বিশালাকৃতি সাপ। শিকারকে পেঁচিয়ে নিমেষে চূর্ণ করে ফেলা যার কাছে নস্যি। সে-ই এতদিন ছিল গৃহপালিতের দলে! পানির ট্যাঙ্কের মধ্যে তার জীবন যাপন আবদ্ধ ছিল। মালিকের অসাবধানতার সুযোগে খোলা জানলা দিয়ে ‘গৃহসুখ’য়ের বন্দি দশা থেকে নিজেই পালিয়েছে সে। বছর খানেক আগের ব্রিটেনের অ্যাঙ্গলেসির এই অদ্ভুত ঘটনার ছবিতে এখন ছয়লাপ টুইটার।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রব টেলর নামে এক ব্যক্তি। নর্থ ওয়েলস্ পুলিশের রুরাল ক্রাইম বিভাগে কর্মরত তিনি। সম্প্রতি প্রেসট্যাটনে এই রকম আরও একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এক বছর আগের এই ছবি পোস্ট করেছেন তিনি। সে সময় নর্থ ওয়েলস্ পুলিশের রুরাল ক্রাইম বিভাগের কর্মীদের সঙ্গে ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পাওয়া যায় সেই পোষ্যকে। তার পর মালিকের সঙ্গে নিশ্চিন্তে ঘরে ফেরে সে। মালিকের কাছে সাপ পোষার আইনি অনুমতি থাকায় পুলিশ তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি।

কিন্তু রবের দাবি, “এই ধরনের ভয়ানক পোষ্য বাড়িতে রাখতে হলে মালিককে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ অন্যান্যদের জন্য এরা ক্ষতিকারক হতে পারে।” সে আর বলতে! ওয়েব দুনিয়াও ছবি দেখে রবকেই সমর্থন করছে। আপনি বাঁচলে তবে না পোষ্যের নাম!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ