1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

গাজা পুনর্নির্মাণে বাধা দিচ্ছে ইসরাইল: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ১৭৪ Time View

gazaজাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত হাজার হাজার স্থাপনা পুনর্নির্মানে বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। একই সঙ্গে এই উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করার জন্যও তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছে এ বিশ্ব সংস্থা।

গাজাভিত্তিক জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ-এর পরিচালক রবার্ট টার্নার আজ বলেছেন, গাজার ওপর কঠোর অবরোধ অব্যাহত রয়েছে এবং এর ফলে সেখানকার ফিলিস্তিনি জনগোষ্ঠীর যে ক্ষতি হচ্ছে তা অমার্জনীয় অপরাধ।

গাজা উপত্যকার ওপর ইসরাইলের অন্যায়ভাবে চাপিয়ে দেয়া ৫০ দিনব্যাপী যুদ্ধের এক বছরের মাথায় জাতিসংঘ এ অভিযোগ করল। ২০১৪ সালের গ্রীষ্মে ওই উপত্যকার ওপর ইসরাইলি হামলায় অন্তত ৫০০ শিশুসহ ২,৫০০ ফিলিস্তিনি শহীদ হন। ফিলিস্তিনি এ ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়। হাজার হাজার মানুষ সহায় সম্বল হারান।

জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে, গত বছরের যুদ্ধে গাজার অন্তত ১৮,০০০ ভবন ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ওই যুদ্ধ শেষ হওয়ার এক বছর পর এখনো বিধ্বস্ত এসব ঘরবাড়ি ধ্বংসস্তুপ আকারে পড়ে রয়েছে। ইহুদিবাদী ইসরাইল লোহার রড ও সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী গাজা উপত্যকায় ঢুকতে দিচ্ছে না বলে কনস্ট্রাকশনের কাজে হাত দেয়া যাচ্ছে না।

জাতিসংঘের কর্মকর্তা টার্নার গাজার ওপর থেকে পুরোপুরি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, আংশিকভাবে অবরোধ তুলে নেয়ার মাধ্যমে সেখানকার জনগণের দুঃখ-দুর্দশা কমানো যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ