1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

গ্রিসকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিল ইউরোজোন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১৮৩ Time View

urozanঋণ সঙ্কট সমাধানে নতুন একটি প্রস্তাব উপস্থাপনের জন্য গ্রিক সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন নেতারা।

ব্রাসেলসে মঙ্গলবার ইউরোজোন নেতাদের জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর বিবিসি বাংলার।

জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল বলেন, গ্রিক সরকারের দেওয়া প্রস্তাবটি আগামী রবিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে উত্থাপন করা হবে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, গ্রিসের জন্য এটিই সর্বশেষ বেঁধে দেওয়া সময়সীমা এবং এটি ইউরোজোনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগামী পাঁচদিনের মধ্যে গ্রিসকে ঋণ সঙ্কটের একটি সমাধান খুঁজে বের করতে হবে নতুবা একটি বেদনাদায়ক পরিণতি মেনে নিতে হবে।

গ্রিসের দেউলিয়াত্ব এবং গ্রিক ব্যাংকিং ব্যবস্থার ধসের ফলাফল পুরো ইউরোপকেই প্রভাবিত করবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড টাস্ক।

এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুংকার বলেন, ‘যে কোনো পরিণতির জন্যই ইউরোপিয়ান কমিশন প্রস্তুত।’

গ্রিসের ভোটাররা ঋণ সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক প্রস্তাবের ওপর ‘না’ ভোট দেওয়ার পর ইউরোজোন নেতারা আশা করেছিল মঙ্গলবারেই গ্রিস একটি নতুন প্রস্তাব পেশ করবে।

কিন্তু নতুন কোনো প্রস্তাব না আসায় তারা গ্রিসকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ