1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

আইএসবিরোধী যুদ্ধ জোরদার হচ্ছে : ওবামা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১২৭ Time View

biman usa jযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জোটগত যুদ্ধ আরো জোরদার করা হচ্ছে।

মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগনে সোমবার এক অনুষ্ঠানে ওবামা বলেন, সিরিয়ার নতুন করে কোনো সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে দেশটির মডারেট বিরোধী দলগুলোকে সামরিক সাহায্য দেওয়ার পরিধি আরো বাড়ানো হবে।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ওবামা বলেন, সিরিয়ার মাটিতে আইএসকে পরাজিত করতে সেখানে একটি সক্রিয় অংশীদার দরকার।

কুর্দি বাহিনীর কাছ থেকে আইন ইসা শহর আইএস আবারও দখল করে নেওয়ার পর প্রেসিডেন্ট ওবামা এ ঘোষণা দিলেন। এ ছাড়া সম্প্রতি বড় ধরনের কয়েকটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার নিশানায় আছে আইএসের দখল করা এলাকার রাজধানী রাকা।

ওবামা বলেন, যেসব তেল ও গ্যাসক্ষেত্র দখল করে তা থেকে আর্থিক সুবিধা নিয়ে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে আইএস, সেসব স্থানে আমাদের হামলা অব্যাহত থাকবে।

তবে খুব শিগগির আইএসের বিরুদ্ধে অভিযানে যাওয়া যাবে কিনা, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ