1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

১৮৮১ সালের পরে জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১৮২ Time View

dabadha jarmanতীব্র দাবদাহ বিরাজ করছে জার্মানিতে। তাপমাত্রার পারদ উঠে গেছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৮৮১ সালের পরে রেকর্ডকৃত এই তাপমাত্রা জার্মানিতে সর্বোচ্চ।

জার্মানি ছাড়াও দাবদাহ বিরাজ করছে ইউরোপের বিশাল অংশে। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

জার্মানির বাভারিয়ার কিটজিনজেন শহরে রোববার সন্ধ্যায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০০৩ সালে এই শহরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জার্মানির আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি জানিয়েছে, গত ২৫ বছরে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলে মনে করেন তারা।

ডিডব্লিউডির মুখপাত্র উইয়ি ক্রিসচি বলেছেন, দাবদাহে কীভাবে সুস্থ থাকতে হয়, তা লোকজনকে আরো ভালোভাবে শেখা দরকার। এই অবস্থায় বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, কিন্তু জোগান থাকে কম। বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে। আগামী দিনগুলোতে বিদ্যুতের দাম ৩২ শতাংশ থেকে ৪০.২ শতাংশ বাড়াতে হতে পারে।

গত সপ্তাহে ইউরোপজুড়ে অসহনীয় তাপমাত্রা বিরাজ করেছে। তীব্র গরমে ফ্রান্সে গমের ফলন নষ্ট হয়ে গেছে। যুক্তরাজ্যের জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে মারাত্মক খরা সৃষ্টি হতে পারে।

প্রচণ্ড গরমে ২০০৩ সালে ফ্রান্সে ১৪ হাজার এবং জার্মানিতে ৭ হাজার ৫০০ মানুষ নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ