1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

গ্রিসের ওপর নতুন চাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১৩৪ Time View

greec flagঋণ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক দাতাদের প্রস্তাব গ্রিসের জনগণ প্রত্যাখ্যান করার একদিনের মধ্যেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি দেশটির অর্থ ব্যবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে চাপ বাড়িয়েছে। ইতিমধ্যে ইসিবি দেশটির ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে অর্থ ধার দেবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সেই সাথে বর্তমান ঋণ, অর্থাৎ প্রায় নয় হাজার কোটি ইউরোর বিপরীতে জামানতের হার বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, ইসিবির কাছে থেকে দ্রুত টাকা না পেলে গ্রিসের ব্যাংকগুলোর অর্থ শূন্য হয়ে পড়বে।

গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইয়োর্গোস স্ট্যাথাকিস বলেছেন, একটি সমাধান খুঁজে বের করতে আলোচনার জন্য হয়তো এক সপ্তাহ থেকে দশদিন প্রয়োজন হবে।

গ্রিসের ব্যাংকগুলো আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, ঋণ সংকট থেকে উত্তরণের জন্য গ্রিসকে যথাশীঘ্র একটি নির্দিষ্ট প্রস্তাব হাজির করার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দ।

ব্রাসেলসে আজই গ্রিসের গণভোট নিয়ে ইউরো জোনের একটি সম্মেলন হবে।– বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ