1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

মার্কিন গোপন তথ্য চুরি করছে চীন: হিলারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ১৫০ Time View
hilariযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন গত শনিবার অভিযোগ করেছেন, তার দেশের বাণিজ্যিক ও রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি করছে চীন।

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে শনিবার এক নির্বাচনী প্রচার অভিযানে হিলারি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের কাছ থেকে গোপন তথ্য চুরি করছে চীন। এভাবে তারা যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সরকারি তথ্য সংগ্রহ করে সুবিধা নিতে চাইছে।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি আরও বলেন, তিনি চীনের শান্তিপূর্ণ উত্থান দেখতে চান। কিন্তু যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ‘সম্পূর্ণ সজাগ’ থাকতে হবে। চীনের সামরিক বাহিনী দ্রুত শক্তিশালী হচ্ছে। তবে দেশটির কিছু কর্মকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ দেশগুলো হুমকির মুখোমুখি হচ্ছে, যেমন: ফিলিপাইন। কারণ, দেশটির সঙ্গে বিরোধপূর্ণ সীমানার মধ্যে কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন।

সরকারি তথ্য-উপাত্ত চুরির ঘটনায় চীনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন। তারা দাবি করেন, যুক্তরাষ্ট্র সরকারের বহু কম্পিউটারে অনধিকার প্রবেশ (হ্যাক) করে প্রায় ৪০ লাখ কর্মীর তথ্য চুরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ