1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

সমকামী কিশোরকে আশ্বাস হিলারির

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ১৪৮৩ Time View

hilari clintonকপালে চিন্তার ভাঁজ। ভেজা চোখ। মাথায় হাত দিয়ে সিঁড়িতে বসে আছে এক কিশোর। এ-রকমই একটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ছবির তলায় লেখা, ‘‘আমি সমকামী। জানি কেউ আমায় ভালবাসবে না কোনও দিন।’’ নামহীন সেই ছেলেটার পাশে দাঁড়িয়েছেন হিলারি ক্লিন্টন। জানিয়েছেন, ভবিষ্যতে দুর্দান্ত কিছু তার জন্য অপেক্ষা করছে।

কিছু দিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে সমকামী বিবাহ স্বীকৃতি পেয়েছে আমেরিকার প্রত্যেকটি রাজ্যে। কিন্তু অনেকেই মনে করছেন, আইনের চোখে নিষেধাজ্ঞা উঠে গেলেও, এখনও সমকামীরা অচ্ছুত। সমকামীদের অধিকার নিয়ে আন্দোলনরত বেশ কিছু সংস্থাও জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের পরেও বহু সমকামীকে নিজের পরিবার একঘরে করে দিয়েছেন।

এই ভয় ফুটে উঠেছে ওই কিশোরের বক্তব্যে। ছবির তলায় ছেলেটির কোনও পরিচয় দেওয়া নেই। শুধু লেখা রয়েছে, ‘‘আমি সমকামী। এবং আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। জানি কেউ আমায় ভালোবাসবে না কোনো দিন।’’

তবে, ছবিটি প্রকাশ পাওয়ার দু’ঘণ্টা পরেই তার তলায় ভেসে ওঠে কমেন্ট। আর কমেন্টটি করেছেন এবারের আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। সঙ্গে তার সই। যাতে বোঝা যায়, তার দলের কোনো কর্মী নন, তিনি নিজেই কমেন্টটি করেছেন। হিলারি লিখেছেন, ‘‘বয়সে বড় বলেই বলছি, তোমার জন্য ভবিষ্যতে দুর্দান্ত কিছু অপেক্ষা করছে।’’ তার আশ্বাস, ছেলেটি ঠিক ভালোবাসার লোকেদের খুঁজে পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ