1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

গাড়ি চালিয়ে ভিক্ষা করতে আসেন ইনি!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১০৮ Time View

rofiqনাম রফিক। পেশা ভিক্ষা করা। মাসে উপার্জন ১ লক্ষ! এখানেই শেষ নয়, ইনি আবার গাড়ি চড়ে ভিক্ষা করতে আসেন। শুনে অবাক লাগছে? লাগারই কথা। এমন অভিনব ঘটনা অহরহ তো দেখতে পাওয়া যায় না। দেখতে হলে চলে যান ভারতের মধ্যপ্রদেশের খারগাও-তে। সেখানেই দেখা মিলবে এই কর্পোরেট ভিখারির।

রফিক আদতে প্রতিবন্ধী। তার দু’টি পা নেই। যাতায়াতের সুবিধার জন্য যাকে বলে একেবারে রাজকীয় ব্যবস্থা। একটি আস্ত গাড়িই কিনে ফেলেছেন তিনি। সেখানেই সপরিবারে থাকেনও। গাড়িতেই ঘুমোন। আবার এটি চড়েই কর্মক্ষেত্রে, মানে ভিক্ষা করতে বের হন। রফিক জানান, জন্মসূত্রে তিনি রাজস্থানের মানুষ। দু’টি পা হারিয়েও অদম্য জেদে গাড়ি চালানো শিখে নেন তিনি। উপার্জন ভালোই। ফলে গাড়ি কিনতে বিশেষ বেগ পেতে হয়নি। নগদ টাকাতেই গাড়ি কিনে সেটিকেই ঘর-পরিবার বানিয়ে ফেলেছেন।

খারগাওয়ের নবগড় মন্দির চত্বরে নিজেই গাড়ি চালিয়ে যান। সারাদিনে নিদেন পক্ষে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রোজগার করেন তিনি। টাকার অঙ্কটা মাস গেলে লক্ষ ছাড়িয়ে যায়। রোজগারের বহর দেখে যেকোনো বড় সংস্থার উচ্চ পদস্থ কর্মী ভিরমি খেতে পারেন। কয়েক মাস আগে ভারতেরই মুম্বাইয়ের ভরত জৈন নামে এক ভিখারির কথা প্রকাশিত হয়েছিল। তিনিও মাসে ৭৫ হাজার টাকা রোজগার করেন। থাকেন ৮০ লক্ষ টাকার একটি ফ্ল্যাটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ