1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

সিরিয়ায় মসজিদে বিস্ফোরণে নুসরা ফ্রন্টের ২৫ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ২০৬ Time View
siriyaসিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে একটি মসজিদে বিস্ফোরণে আল কায়েদা সমর্থিত সিরীয় বিদ্রোহী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের এক নেতাসহ অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে।
সিরিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থার পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, শুক্রবার ইফতারের সময় ইদলিব প্রদেশের আরিহা শহরের একটি মসজিদে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
তিনি বলেন, মসজিদের ভেতরে বিস্ফোরণে জিহাদী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের এক নেতাসহ ২৫ সদস্য নিহত হয়েছে।
বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছে- উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি কোনো পক্ষ।
সিরিয়ার রেভল্যুশনারি জেনারেল কমিশন জানায়, শুক্রবার ইফতারকে কেন্দ্র করে শতাধিক বেসামরিক নাগরিক আরিহা শহরের পশ্চিমে নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণাধীন এলাকার সালেম মসজিদে জড়ো হয়। আর তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে বলেও দাবি করেছে এই কমিশন।
প্রসঙ্গত, ইদলিব প্রদেশের আরিহা শহরটিই ছিল সিরিয়ার সরকারি বাহিনীর সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। গত মে মাসে বিদ্রোহীরা সরকারি বাহিনীকে হটিয়ে এই শহরও নিজেদের নিয়ন্ত্রণে নিলে ইদলিব প্রদেশের প্রায় পুরোটাতেই বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ