1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

রোবটের হাতে যুবক খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৫৬ Time View

robotরোবট নিয়ে কাজ করার সময়ে সেই যন্ত্রমানবের হাতেই মৃত্যু হলো ২২ বছরের এক যুবকের। রোবটটি ওই যুবককে চেপে ধরে একটি ধাতব প্লেটের সঙ্গে পিষে দেয়। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে জার্মানির বনাটালের একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার কারখানায়। মৃত যুবক ওই সংস্থার কর্মী ছিলেন।

দুর্ঘটনার জন্য অবশ্য রোবটের যান্ত্রিক ত্রুটির কথা অস্বীকার করেছে ওই সংস্থা। উল্টে মৃত্যুর জন্য ওই যুবককেই দায়ী করেছে তারা। সংস্থার মুখপাত্র হেইকো হিলউইগ বলেন, ‘‘রোবটে কোনো সমস্যা ছিল না। রোবটের ক্ষেত্রে কিছু প্রোগ্রাম আগে থেকেই সেট করা থাকে। সেই অনুযায়ী কাজ করে ওই রোবট। এ ক্ষেত্রেও সেটি তা-ই করেছে। কারখানায় রোবট সাধারণত যন্ত্রাংশ নিয়ে এই ধরনের কাজই করে থাকে। ঘটনার দিন কয়েক জনের একটি দল রোবটটিকে নিয়ে কিছু কাজ করছিল। তখনই তাকে ভুল নির্দেশ দেয় ওই যুবক। রোবটের সামনে তখন শুধুমাত্র তিনিই ছিলেন। সে কারণেই এই ঘটনা।’’

দুর্ঘটনার সময়ে আরও কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তারা কেন রোবটটি থামানোর চেষ্টা করলেন না? সংস্থার তরফ থেকে এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। উল্টে ওই সময়ে উপস্থিত অন্য কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগও করতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, ঘটনার অন্তবর্তী তদন্ত শুরু হয়েছে। ফলে এখনই এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ