1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

হামাসকে হুমকি আইএসের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৬৫ Time View

isমধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবার গাজায় তাদের শাসন কায়েমের হুমকি দিয়েছে। গত মঙ্গলবার পাঠানো এক ভিডিও বার্তায় তারা ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ আচরণের ‘অভিযোগ’-এ ওই হুমকি দেয়।

এবারই প্রথম হামাসকে প্রকাশ্যে হুমকি দিল আইএস। সিরিয়া থেকে প্রকাশ করা ভিডিও বার্তায় বলা হয়, ‘আমরা ইসরায়েল রাষ্ট্র, তোমাদের (হামাস) এবং ফাত্তাহসহ সবাইকে সমূলে উৎপাটন করব। এসব ধর্মনিরপেক্ষ শক্তি একেবারে কিছুই না। তোমাদের উড়িয়ে দেওয়া হবে।’

বার্তায় আরও বলা হয়, ‘গাজায় শরিয়াহ আইন বাস্তবায়ন করা হবে। আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের এলাকায় এখন যা হচ্ছে গাজায় তা হবে।’

ভিডিও বার্তায় মিসর, তিউনিসিয়া এবং ইয়েমেন আক্রমণেরও হুমকি দেওয়া হয়। আইএসের এই হুমকির পর ইসরায়েলের গোয়েন্দামন্ত্রী মিসরের সিনাইয়ে আইএস সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠনের সঙ্গে হামাসের যোগাযোগ আছে বলে অভিযোগ করেন। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ হামাস অস্বীকার করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ