1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বিচ্ছেদের পথে অ্যাফ্লেক-গার্নার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ২১৩ Time View
garnarএক দশক ধরে হলিউডের আদর্শ দম্পতির প্রতিচ্ছবি হয়ে থাকা বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নারের সংসার সত্যিই ভেঙে যাচ্ছে। প্রায় এক বছর গুঞ্জনের পর অবশেষে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ দম্পতি।
এক বিবৃতিতে হলিউডের জনপ্রিয় এ তারকা দম্পতি জানিয়েছে, ‘আমরা একে অপরের ভালবাসা ও বন্ধুত্ব নিয়ে এগিয়ে যাব। আমাদের সন্তানদের দেখাশুনার দায়িত্ব নিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ খবর বিবিসির
২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাফ্লেক ও গার্নার। ভায়োলেট (৯), সারাফিনা (৬) এবং স্যামুয়েল (৩) নামের তিনটি সন্তানও রয়েছে এ দম্পতির।
বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন অ্যাফ্লেক-গার্নার জুটি। এ দম্পতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই বিচ্ছেদ হবে বন্ধুত্বপূর্ণ।
অস্কারজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক ‘আরগো’, ‘ডেয়ার ডেভিল’ এবং ‘গন গার্ল’ ছবিতে অভিনয় করেছেন। ৪২ বছর বয়সী এ তারকা এখন ব্যস্ত তার বহুল আলোচিত ছবি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ নিয়ে।
বেন অ্যাফ্লেক একজন সফল পরিচালকও বটে। ১৯৯৭ সালে ‘গুড উইল হান্টিং’ ছবির জন্য অস্কার জেতেন তিনি। এছাড়াও অ্যাফ্লেক অভিনীত ও পরিচালিত ‘আরগো’ অস্কারে সেরা ছবি মনোনীত হয়।
অভিনেত্রী জেনিফার গার্নার স্বামী বেন অ্যাফ্লেকের সঙ্গে ‘ডেয়ারডেভিল’ সিনেমায় জুটিবদ্ধ হন। এছাড়া ‘থার্টিন গোয়িং থার্টি’, ‘ডালাস বায়ার্স ক্লাব’ এবং টিভি সিরিয়াল ‘অ্যালিয়াস’-এ অভিনয় করেছেন তিনি।
‘অ্যালিয়াসে’ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রতিনিধির চরিত্রে অভিনয় করে ‘গোল্ডেন গ্লোব’ জিতেছিলেন ৪৩ বছর বয়সী গার্নার। এখন তিনি কানাডার মন্ট্রিয়লে শুটিং করছেন ‘নাইন লাইভস’ ছবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ