1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস রাবি শিক্ষার্থীকে মারধরে রেলস্টেশন ভাঙচুর, চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি সই করলো মেঘনা ব্যাংক রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৪১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৩৯ Time View

endoইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় এক আবাসিক এলাকার ওপর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জন।

মেডান শহর থেকে আকাশে উড়ার কিছু পরেই এটি বিধ্বস্ত হয়।

চার ইঞ্জিন বিশিষ্ট হারকিউলেস বিামানটিতে পাইলটসহ ১২ জন ক্রু ছিলেন।

সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার সময় পরিবহন বিমানটিতে ১২২ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই কর্মী ও তাদের স্বজন।

তবে বিমান যাত্রী ছিলেন না, এমন অন্তত আরো ১৯ জন নিহতের মধ্যে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, পাইলট কারিগরি ত্রুটির কারণে বিমান ঘাঁটিতে ফিরে যেতে চেয়েছিলেন।

তবে কিছু সময় পরেই সেটি মেডেনের কয়েকটি বাড়ি ও একটি হোটেলের উপর আছড়ে পড়ে। এরপরই সেখানে আগুন ধরে যায়।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। সেখানে ঘন কালো ধোঁয়ার কুন্ডলি দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ