1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস রাবি শিক্ষার্থীকে মারধরে রেলস্টেশন ভাঙচুর, চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি সই করলো মেঘনা ব্যাংক রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

তাইওয়ানে ওয়াটার পার্কে আগুন: আহত পাঁচ শতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১৯৭ Time View

water parkতাইওয়ানের রাজধানী  তাইপের একটি ওয়াটার পার্কে আগুন লেগে পাঁচ শতাধিক দর্শনার্থী আহত হয়েছেন।  এদের মধ্যে অন্তত দু’ শতাধিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

শনিবার ওই পার্কে একটি পার্টি চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে। পার্টিতে প্রায় এক হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দি অ্যাপল ডেইলি নিউজের বরাত দিয়ে এনডিটিভি  জানায়, পার্কে পার্টি চলাকালীন দর্শনার্থীরা নাচ-গান করছিলেন। এ সময় এক ধরনের রঙ্গিন পাওডার ছিটানো হচ্ছিল। এ পাওডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।

তাইপের স্বাস্থ্য কর্মকর্তা লি লিহ জং জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ লোক আহত হয়েছেন। তবে এদের  মধ্যে একশ ৮৮ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগুনের ঘটনায় তাইপের মেয়র এরিক চু দু:খ প্রকাশ করে বলেছেন, আহতদের চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওই পার্কটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ