1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

হিগুয়েনের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৯৮ Time View

arjentinaখুব গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ না জিতলে গ্রুপ লিগ থেকেই ছিটকে যেত আর্জেন্টিনা৷ সঠিক সময়ে জ্বলে উঠল জেরাডো মার্টিনোর ছেলেরা ৷অপেক্ষাকৃত দূর্বল জ্যামাইকাকে এক গোলে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা ৷ দলের হয়ে একমাত্র গোলটি করেন হিগুয়েন ৷

খেলা শুরুর এগারো মিনিটের মধ্যেই হিগুয়েনের গোল৷ তাতে ম্যাচের রাশ নিজেদের দিকে তুলে নেয় মেসি-ডি মারিয়ারা ৷ একের পর এক আক্রমণ গড়ে তোলে আর্জেন্টিনা ৷ ২২ মিনিটে ফের গোল পেতে পারতেন হিগুয়েন ৷ কিন্তু তাঁর নেওয়া শটটি টপ বক্সের উপর দিয়ে উড়ে গিয়েছে৷ এরপর দিনের সেরা সুযোগ নষ্ট করেন ডি মারিয়া৷ গোলের কাছাকাছি পৌঁছে গিয়েও ডি মারিয়া গোল পেলেন না ৷ তাঁর নেওয়া শট এক জ্যামাইকান ডিফেন্ডার বাঁচিয়ে দেন৷ তবে প্রথমার্ধে এদিন মেসিকে স্বমহিমায় দেখা যায়নি৷ এদিন ফ্রি-কিক, কর্নার নেওয়ার সেই দক্ষতা দেখাতে পারেননি  গোলের সুযোগও সেভাবে তৈরি করতে পারেননি ৷

দ্বিতীয়ার্ধেও মেসিকে সেভাবে চেনা গেল না ৷ হিগুয়েন ফের গোলের সুযোগ নষ্ট করলেন ৷ জ্যামাইকা বিক্ষিপ্ত লগ্নে গোলের সুযোগ তৈরি করলেও তারা গোল শোধ করতে পারেনি ৷ শেষ পর্যন্ত ম্যাচটি এক গোলে জেতে আর্জেন্টিনা ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ