1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান জেব বুশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ১৪০ Time View

jeb bushযুক্তরাষ্ট্রের যে আলোচিত বুশ পরিবারের দুইজন দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই একই পরিবারের আরেকজন বুশ এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন।

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ নিজ শহর মিয়ামিতে সোমবার এক র্যা লিতে বলেন, প্রেসিডেন্ট হলে, তার ভাষায় দেশটির বর্তমান দুরবস্থা ঘোচাবেন বলে তিনি।

এর আগে তার বাবা জর্জ বুশ এবং ভাই জর্জ ডব্লিউ বুশ দুজনই দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী এমন আভাস আগেই পাওয়া যাচ্ছিল।

শুরুতেই তিনি নিজের নামের প্রভাবশালী অংশ ‘বুশ’ বাদ দিয়ে শুধু ‘জেব’ নিয়ে প্রচারণা শুরু করেছেন।

নিজের শহর মিয়ামিতে এক র্যালিতে সোমবার মি. বুশ, তার ভাষায় দেশটির বর্তমান দুরবস্থা ঘোচানোর জন্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

তিনি বলেছেন, দেশের অবস্থা এখন খুব খারাপ। আর এ অবস্থা পরিবর্তনে তিনি নিজে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান।

র্যা লিতে দেয়া ভাষণে ওয়াশিংটনের তথাকথিত এলিটদের সমালোচনা করে বলেন, পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত এমন একজনের যিনি দেশটির বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বদলে দেবেন।

তিনি বলেছেন, দেশটির ইতিহাসের সবচেয়ে ধীর অর্থনৈতিক গতি, ঋণের বোঝা বৃদ্ধি এবং মধ্যবিত্ত নাগরিকদের ওপর ব্যপক করের বোঝা বাড়ানোর জন্য দায়ী বর্তমান সরকার।

এ অবস্থা পরিবর্তনে নিজের নির্বাহী দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশকে বিশ্বের সেরা অর্থনীতিতে রূপান্তর করবেন, এমন প্রতিশ্রুতি দেন।

ভাষণের একটি অংশ তিনি স্প্যানিশ ভাষায় দেন, যা কিনা বলা হচ্ছে, একটি জাতীয় ইস্যুর অনুষ্ঠানের ক্ষেত্রে বিরল ঘটনা।

এই নিয়ে রিপাবলিকান দলের এগারোজন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিলেন।

যদিও মতামত জরিপকারী প্রতিষ্ঠানগুলো বলছে এখনো পর্যন্ত কারোই তুমুল জনপ্রিয়তা রয়েছে এমনটি বোঝা যাচ্ছে না।

মাত্র কদিন আগেই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। – বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ