1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি মালয়েশিয়ার কুয়ালা পারলিসের আন্তর্জাতিক জল উৎসবে ৫৫ হাজার দর্শনার্থী ভালোবাসায় আপ্লুত ফারহান, ইন্দোনেশিয়ায় জয়ের আশা জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ ২ বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন, স্বচ্ছতার প্রতিশ্রুতি কমিশনের

ব্রিটিশ রাজকন্যার নতুন ছবি প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১৩৬ Time View
prince jorgeব্রিটিশ রাজপরিবারের সর্বকনিষ্ঠ সদস্য প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের কন্যা শার্লট এলিজাবেথ ডায়ানার নতুন ছবি প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস।
‘খুব বিশেষ’ হিসেবে আখ্যা দিয়ে শনিবার রাতে টুইটারে চারটি ছবি পোস্ট করা হয়।
প্রতিটি ছবিতে রাজকন্যা শার্লটকে তার বড় ভাই রাজপুত্র জর্জের কোলে শোয়া অবস্থায় দেখা যায়।
জানা যায়, রাজকন্যার জন্মের কয়েক সপ্তাহ পর জর্জ ও শার্লটের এই ছবিগুলো তোলেন তাদের মা ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। নরফল্কে শহরে ডিউক অব কেমবিজ্র প্রিন্স উইলিয়ম ও মিডলটনের বাড়ি অ্যানমের হলে তোলা হয়েছে ছবিগুলো।
ছবিগুলোতে রাজকন্যা শার্লট সাদা পোশাক গায়ে শুয়ে ছিল তার বড়ভাই রাজপুত্র জর্জের কোলে। দুই বছর বয়সী জর্জের পরনে ছিল শাদা জামা, শর্টস ও মোজার রং ছিল নীল। বোনকে কোলে নিয়ে জর্জের মুখ ছিল নির্মল হাসিতে উদ্ভাসিত। একটি ছবিতে জর্জকে দেখা যায় বোনের কপালে আদর করতে।
উল্লেখ্য, ২ মে ব্রিটেনের স্থানীয় সময় আটটা ৩৪ মিনিটে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে কন্যা সন্তানের জন্ম দেন মিডলটন। জন্মের দুদিন পর রাজ পরিবারের সর্বকনিষ্ঠ এই রাজকন্যার নাম ঘোষণা করা হয়। প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার সম্মানের রাজশিশুটির নাম রাখা হয় শার্লট এলিজাবেথ ডায়ানা। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ