1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ওজন কমাতে গিয়ে ভারতীয় নায়িকার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১৭৭ Time View

artiiচলে গেলেন ভারতের হায়দরাবাদের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী আরতি আগরওয়াল। তার ম্যানেজার ঊমা শংকর জানিয়েছেন, শনিবার ভোররাতে আমেরিকার আটলান্টায় মৃত্যু হয়েছে একত্রিশ বছর বয়সী আরতির।

টলিউড সূত্রে জানা গেছে- শরীরের বাড়তি মেদ ঝরাতে আমেরিকায় গিয়ে লাইপোসাকশান করিয়েছিলেন এই অভিনেত্রী। তার জেরেই এই করুণ পরিণতি বলে ধারণা করা হচ্ছে।

মাসখানেক আগে শ্বাসকষ্টের সমস্যার জন্য ছোটখাটো অস্ত্রোপচার করাতে হয়েছিল। তারপর সুস্থই ছিলেন এই অভিনেত্রী। কিন্তু, শুক্রবার গভীর রাতে হঠাৎ তার বুকে যন্ত্রণা অনুভূত হয়।

হাসপাতালে পৌঁছানোর সময়টুকুও তিনি পাননি। তার আগে রাস্তাতেই মৃত্যু হয় জনপ্রিয় এই হায়দরাবাদি অভিনেত্রীর। আটলান্টা থেকে গাড়িতে ২০ মিনিটের পথ এগ হারবার, সেখানেই আরতির পরিবারের সদস্যরা থাকেন।

শনিবার দক্ষিণী এই অভিনেত্রীর অকস্মাৎ মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন টলিউডের কলাকুশলীরা। মাত্র এই কয়েক বছরের অভিনয়-জীবনে প্রচুর ছবিতে কাজ করছেন আরতি আগরওয়াল। আমেরিকা থেকে সম্প্রতি ফিরে নতুন কয়েকটি ছবিতে সইও করেছিলেন।

দক্ষিণে তুমুল জনপ্রিয় হলেও, তার শুরুটা হয়েছিল হিন্দি ছবিতে। প্রথম ছবি পাগালপান। তার পরেই আরতি চলে যান টলিউডে। প্রথম ছবি নুভু নকু নাচাভ, বিপরীতে ছিলেন ভেঙ্কটেশ। প্রথম ছবিই বাম্পার হিট। এর পর আর তাকে ফিরে তাকাতে হয়নি। চিরঞ্জীবী, নাগার্জুনা, মহেশ বাবু দক্ষিণের সব বড় নায়কের সঙ্গেই অভিনয় করেছেন আরতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ