1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিনা মূল্যে ছবি ও ভিডিও রাখুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ২০৮ Time View

1d70c1fa68974cd8719f35b6c0c880d2-google_photos_appবিনা মূল্যে আপনার সব ছবি ও ভিডিও ক্লাউডে সংরক্ষণ করে রাখার সুবিধা দেবে গুগল। ক্লাউডকে খুব সাধারণভাবে কম্পিউটারের পরিবর্তে ইন্টারনেটে চালিত সফটওয়্যার ও সার্ভিস বলা যেতে পারে। গতকাল বৃহস্পতিবার গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গুগল নতুন একক একটি সেবা চালু করেছে যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিনা মূল্যে ছবি ও ভিডিও ক্লাউডে সংরক্ষণ করার সুবিধা দেবে। বর্তমানে গুগল ফটোজ নামের সেবাটি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েবের জন্য চালু রয়েছে যেখানে ছবি সংরক্ষণ করে রাখা যায়।
যখন অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত যন্ত্রে গুগল ফটোজ ইনস্টল করা থাকবে তখন ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে তাতে আপলোড হয়ে ক্লাউডে সংরক্ষিত হতে শুরু করবে। ক্লাউডে ছবি ও ভিডিও ফুল রেজুলেশনে সংরক্ষিত হবে। ছবির ক্ষেত্রে সর্বনিম্ন কোয়ালিটি হবে ১৬ মেগাপিক্সেল আর ভিডিওর ক্ষেত্রে ১০৮০ পিক্সেল। এর চেয়ে বেশি রেজুলেশনের ছবি বা ভিডিও সংরক্ষণ করতে চাইলে গুগল অ্যাকাউন্টের জন্য সংরক্ষিত স্টোরেজ ব্যবহার করতে হবে। গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে মোট ১৫ গিগাবাইট জায়গা দেয় গুগল যা গুগল ড্রাইভ, জিমেইল, গুগল প্লাসের ছবির ক্ষেত্রে ভাগাভাগি করে ব্যবহৃত হয়। এ ছাড়া ব্যবহারকারী চাইলে এক টেরাবাইট স্টোরেজ কিনে ব্যবহার করতে পারে।
গুগলের আই/ও নামের সম্মেলনে গুগলের বিনা মূল্যে ফটো ও ভিডিও সংরক্ষণের সেবাটির বিশেষ ডেমো দেখানো হয়। এখানে ক্লাউডে সংরক্ষিত ছবি ব্রাউজ করা বা কলিং করা খুব সহজ বলে বর্ণনা করা হয়। গুগল ফটোজ সেবাটি স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তি ও স্থান চিনতে পারে বলে আলাদা করে ট্যাগ করার দরকার পড়ে না। এ ছাড়াও বিশেষভাবে ছবি ও ভিডিও সার্চও করা যায়।
বেল্ট জন ফটো এডিটর ও কোলাজ মেকার এই দুটি ফিচার যুক্ত রয়েছে গুগল ফটোজে। গুগল ফটোজ ব্যবহার করে না এমন বন্ধুদের সঙ্গেও ছবি শেয়ার করার সুবিধা রয়েছে এতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ