1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা এক চিঠিতে তাদের নিয়োগ বাতিলের কথা জানানো হয়। চিঠিটি তিন ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুর রহমান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। তার নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকের এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

মো. মজিবর রহমানও জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ