1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা

মেক্সিকোয় নিরাপত্তারক্ষী-বন্দুকধারী সংঘর্ষে ৪৩ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০১৫
  • ১৮৬ Time View

image_225155.5মেক্সিকোর মিচওয়াকান রাজ্যে নিরাপত্তারক্ষী ও অজ্ঞাত বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নিরাপত্তারক্ষী রয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শুক্রবারের ওই ঘটনায় তিন বন্দুকধারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনার মন্টে আলেজান্দ্রো রুবিদো এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাশ্ববর্তী জালিসকো রাজ্যের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে নিরাপত্ত‍ারক্ষীদের তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষটি চলে। এদিকে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মিচওয়াকান রাজ্যের গভর্নর সালভাদর জারা বলেন, সংঘর্ষের ঘটনায় মাদক চোরাচালানকারী জালিসকো নিউ জেনারেশন নামে একটি গ্রুপ জড়িত। নিহতদের অধিকাংশই সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানিয়েছে সংবাদমাধ্যম। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র, গ্রেনেড লঞ্চারসহ বিভিন্ন ধরনের বিস্ফারক উদ্ধার করা হয়েছে। গত মার্চ থেকে জালিসকো নিউ জেনারেশন গ্রুপের হাতে পুলিশ ও সৈনিকসহ প্রায় ২০ জন নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসের শুরুতে সন্ত্রাসীরা একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলে বেশ ক’জন সৈন্য প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ