1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

road accident2গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সালাহউদ্দিন মোল্লা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

গোপালগঞ্জ আইডিয়াল কমার্স কলেজ থেকে এ বছর সালাহউদ্দিনের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করা কথা ছিল। সে গোপালগঞ্জ সদর উপজেলার জগারচর গ্রামের কাশেম মোল্লার ছেলে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের হারদাসপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাকির হোসেন মোল্লা জানান, গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিল সালাউদ্দিন। হরিদাসপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিন মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ