1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

দল থেকে ছুটি চাইলেন কংগ্রেসের ‍যুবরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

rahul gদল থেকে কয়েক সপ্তাহের জন্য ছুটি নিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনসহ সাম্প্রতিক রাজনৈতিক প্রতিযোগিতায় ক্রমাগত হারের কারণ বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা গুছিয়ে নিতে কংগ্রেসের ‍যুবরাজ এ ছুটিতে যাচ্ছেন।

দলীয় সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আগামী এপ্রিলে অনুষ্ঠেয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে একান্ত আলোচনার জন্য নিজেকে প্রস্তুত করতেই দলের দ্বিতীয় শীর্ষ এ নেতা সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে ছুটি নিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, গত বছরের মে মাসে লোকসভা নির্বাচনে কট্টরপন্থি বিজেপির কাছে নাকানি-চুবানি খাওয়ার পর থেকেই উদারপন্থি কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিম্নগামী হয়ে চলেছে। মহারাষ্ট্র, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সর্বশেষ দিল্লির বিধানসভা নির্বাচনেও বিধ্বস্ত হতে হয়েছে কংগ্রেসকে, এখানে উপরুন্ত কোনো আসন ছাড়াই থাকতে হয়েছে তাদের।

কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো- লোকসভা নির্বাচনের প্রচারণায় যেমন রাহুলই ছিলেন অগ্রভাগে, তেমনি বিধানসভা নির্বাচনগুলোর প্রচারণায়ও নেতৃত্ব দিয়েছেন তিনি। অর্থাৎ যেখানেই তার প্রচারাভিযান জোরদার হয়েছে, সেখানেই কংগ্রেসের ভোট লক্ষ্যণীয়ভাবে কমেছে।

সূত্র বলছে, কংগ্রেসের এই টালমাটাল অবস্থায় বর্তমান ও পরবর্তী করণীয় কী হবে- তা নিয়ে নিগূঢ় বিশ্লেষণ করেই দলের শীর্ষ পরিষদ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আসন্ন বৈঠকে যোগ দিতে ছুটিতে যাচ্ছেন রাহুল।

অবশ্য, এটাকে রাহুলের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর চূড়ান্ত পদক্ষেপ বলে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রাহুলের পদোন্নতি হতে পারে বলেও আভাস দিচ্ছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।

সংবাদমাধ্যম বলছে, কংগ্রেসের অবস্থানের নিম্নগামিতার জন্য দলের একাংশ ৪৪ বছর বয়সী ব্যাচেলর রাহুলকে যতই দায়ী করুক, এখনও দলের নীতি-নির্ধারকরা তার ওপরই ভরসা রাখতে চাইছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ