1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

নয়াদিল্লিতে নাইজেরীয় নারীকে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৯ Time View

rape induভারতের রাজধানী নয়াদিল্লিতে এবার চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছেন নাইজেরিয়ার এক নারী (৩৫)। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  ঘটনায় অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে পূর্ব দিল্লির ময়ূর বিহারের কাছে অবস্থিত ডিএনডি টোল প্লাজার কাছে অচেতন অবস্থায় ওই নারী পড়ে ছিলেন। টোল প্লাজার কর্মচারীরা খবর দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লির এলভিএস হাসপাতালে নিয়ে যায়। পরে টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণ হওয়া ভিডিও ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, চারজন লোক একটি হুন্দাই গাড়িতে চড়ে টোল প্লাজার কাছে এসে ওই নারীকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাইজেরীয় ওই নারীকে দক্ষিণ দিল্লির একটি বিপণি কেন্দ্রের সামনে থেকে ওই চারজন লোক তুলে নিয়ে যায়। এ চারজনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।

পুলিশ ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও ময়ূর বিহারের কাছ থেকে গাড়িটি উদ্ধার করেছে। নাইজেরীয় ওই নারী ভারতে ভ্রমণ ভিসা নিয়ে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ