1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

জিটিভির আয়োজনে ‘ভয়েজ অব দ্য নেশন’

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১৮৭ Time View

ভারতীয় টিভি চ্যানেল জিটিভির জনপ্রিয় মিউজিক্যাল রিয়েলিটি শো ‘সারেগামাপা’। এবার বাংলাদেশের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠানটির বাংলা সংস্করণ তৈরি হচ্ছে। বাংলাদেশে ইভেন্টটির নাম দেওয়া হয়েছে ‘ভয়েস অব দ্য নেশন’।

মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ভয়েস অব দ্য নেশন’-এর মূল আয়োজনে থাকছে ভারতীয় চ্যানেল জিটিভি। বাংলাদেশ থেকে এই প্রোগ্রামের সহযোগী হিসেবে রয়েছে একুশে টিভি ও রেডিও ঢাকা এফএম ৯০। আয়োজনটির মিডিয়া পার্টনার দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক কালের কণ্ঠ।

তিনটি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।  ৪ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য থাকছে একটি বিভাগ। শিশুরা গান ও নাচ নিয়ে। ৫ থেকে ১৪ বছর বয়সীদের জন্য রয়েছে আরেকটি বিভাগ। এ বিভাগের প্রতিযোগীদের জন্য থাকছে শুধু গান। অন্য বিভাগটি হচ্ছে ১৫ থেকে ৫০ বছর বয়সীদের জন্য। এতে থাকছে শুধু গান।

বিভাগীয় পর্যায়ে ‘ভয়েস অব দ্য নেশন’-এর অডিশন শুরু হচ্ছে নিচের তারিখ অনুযায়ী। ৮ মার্চ ফেনী শিল্পকলা একাডেমী, ১০ মার্চ চট্টগ্রাম শিশু একাডেমী, ১৫ মার্চ টাঙ্গাইল শিল্পকলা একাডেমী, ১৭ মার্চ বগুড়া শিল্পকলা একাডেমী, ২৪ মার্চ রংপুর শিল্পকলা একাডেমী, ২৯ মার্চ চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমী, ৩১ মার্চ কুষ্টিয়া শিল্পকলা একাডেমী ও ৫ এপ্রিল সিলেট শিল্পকলা একাডেমী। প্রতিযোগিতার শীর্ষ ১২ প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন মিউজিক ভিডিওর পাশাপাশি চলচ্চিত্রে প্লে­-ব্যাক করার সুযোগ। যোগাযোগের ফোন নাম্বার ০১৭৫০-০৩১৩৪৪-৮।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ