1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৭ Time View

অবকাঠামো ও জমি সংকটে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের আমন্ত্রণে স্বল্প সময়ের জন্য এসে প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছরে এ বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন কেন হয়নি, তা খতিয়ে দেখা হবে। শিক্ষাখাতে সরকারের বরাদ্দ বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে যা যা প্রয়োজন, তা করা হবে। তিনি বলেন, বর্তমান ৫০ একর ক্যাম্পাস সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে। প্রয়োজনে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের উদ্যোগও নেওয়া হতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে হবে। বর্তমান শিক্ষার্থীরা সব সুবিধা না পেলেও ভবিষ্যৎ প্রজন্ম উন্নত সুযোগ-সুবিধা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে একাডেমিক ভবন নির্মাণ, আবাসিক হল সংকট নিরসন এবং ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে শিক্ষামন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংক্ষিপ্ত এ সফর শেষে খুলনার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ