1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

অ্যান্থনির জোড়া গোলে ইংল্যান্ডের সহজ জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৬৪ Time View

শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানের সহজ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো ইংল্যান্ড। এদিন জোড়া গোল ও অ্যাসিস্ট করে বিশ্বকাপে প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে নিলেন ইংলিশ মিডফিল্ডার অ্যান্থনি গর্ডন।

অরল্যান্ডোতে ঝোড়ো আবহাওয়ার কারণে খেলা এক ঘণ্টা দেরিতে শুরু হলেও, ডেক্লান রাইস, অ্যান্থনি গর্ডন এবং অলি ওয়াটকিন্সের গোলে ভর করে তীব্র গরমেও টমাস টুখেলের শিষ্যরা ম্যাচে আধিপত্য বিস্তার করে।

এদিন ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে এগিয়ে যেতে ইংল্যান্ডের মাত্র নয় মিনিট সময় লেগেছিল। গর্ডন শন জনসনকে কাটিয়ে আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইসের দিকে বল বাড়িয়ে দেন। তার নেওয়া শট কোস্টারিকার ফুটবলারের গায়ে লেগে ডানদিক দিয়ে গোললাইনে প্রবেশ করে।

প্রথমার্ধের ১০ মিনিট আগে সেকুইরাকে কাটিয়ে ইংল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ননি মাদুয়েকে। কিন্তু ফাঁকা গোলপোস্ট পেয়েও তিনি ব্যর্থ হন। এরপর প্রাণবন্ত গর্ডন জনসনের ধাক্কায় পড়ে গিয়ে তিনি একটি পেনাল্টি পেলেও ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্তটি পাল্টে দেওয়া হয়।

দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে ডি বক্সের ভেতরে হ্যান্ডবলের সুযোগে পেনাল্টি থেকে জোড়া গোল করে ব্যবধান দ্বিগুন করেন অ্যান্থনি গর্ডন। এরপর মরগান রজার্স গোলরক্ষককে একা পেয়েও গোল করতে সুযোগ মিস করেন তিনি। পরে তারই নেওয়া একটি শট থেকে ওয়াটকিন্স হেড থেকেই গোল দিয়ে দলের জয় নিশ্চিত করে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ