1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

২০২৭ সালে আসছে যেসব নায়কের সিনেমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

২০২৭ সাল সামনে রেখে ঢাকাই সিনেমায় ইতোমধ্যে বেশ কিছু বড় সিনেমার ঘোষণা এসেছে। বিশেষ করে ঈদকেন্দ্রিক মুক্তির জন্য তারকানির্ভর কয়েকটি বড় সিনেমার প্রস্তুতি রয়েছে। তারমধ্যে কিছু সিনেমার শুটিং শুরু হয়েছে। কিছু সিনেমার প্রস্ততি শেষ পর্যায়ে আছে। এসব সিনেমায় নায়ক হিসেবে থাকছেন বেশ কয়েকজন তারকাশিল্পী।

এরমধ্যে দুটি সিনেমার নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। অন্যান্য সিনেমার শুটিং, সেন্সর, প্রেক্ষাগৃহের পরিস্থিতি ও ঈদের সময়সূচির ওপর নির্ভর করে মুক্তির তারিখ পরিবর্তিত হতে পারে।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘নিঃস্ব’ সিনেমা। যদিও সিনেমাটির নাম পরিবর্তিত হতে পারে। এই সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ সিনেমার পর আবারও এই পরিচালক-নায়ক জুটি বড় পর্দায় ফিরছেন।

সিনেমাটিকে অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্প হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে আছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

এছাড়া, পরিচালক হিমেল আশরাফ ‘মহব্বত’ নামের আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খানকে নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। সিনেমাটির মুক্তির সময় জানানো হয়েছে আগামী বছরের ঈদুল আজহায়।

আফরান নিশো অভিনীত ‘সুরঙ্গ’, ‘দাগী’ ও ‘দম’ সিনেমার সাফল্যের পর আসছে তার চতুর্থ সিনেমা ‘খলনায়ক’। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে সিনেমাটির। সিনেমায় নায়িকা হিসেবে আছেন তমা মির্জা। অতিথি হিসেবে আছেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।

শরীফুল রাজকে ‘কানাভুলো প্যারাডক্স’ নামে একটি সিনেমায় দেখা যাবে। সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত তানিম নূর। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত ‘কানাভুলো প্যারাডক্স’ সিনেমাটির প্রধান দুটি চরিত্র অভিনয় করবেন শরীফুল রাজ ও সাবিলা নূর। এছাড়া, ‘প্রেমিক’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করার কথা এই নায়কের।

রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমাটি আগামী বছরের ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) মুক্তি পাবে বলে জানা গেছে। ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি।

সব মিলিয়ে ২০২৭ সাল ঢাকাই সিনেমার জন্য নতুন প্রত্যাশার বছর হয়ে উঠতে পারে। এই তারকাদের পাশাপাশি নতুন গল্প ও নতুন নির্মাণভাষার সিনেমাগুলো দর্শককে কতটা টানতে পারে, সেই উত্তর মিলবে আগামীতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ