1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে হার নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। মাঠের এমন হতাশাজনক পারফরম্যান্সের মাঝেই পেস বোলিং আক্রমণে বড় ধাক্কা খেয়েছে কিউইরা। চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন গতি তারকা লকি ফার্গুসন। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ম্যাথিউ ফিশারকে।

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় ডান পায়ের হাঁটুর নিচের পেশিতে (কাফ) ব্যথা অনুভব করেন ফার্গুসন। পরবর্তীতে স্ক্যান করা হলে রিপোর্টে সেখানে তার লো-গ্রেড টিয়ার বা মৃদু চিড় ধরা পড়ে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খেলায় ফিরতে ফার্গুসনের অন্তত এক সপ্তাহের মতো বিশ্রামের প্রয়োজন হবে।

ফার্গুসনের পাশাপাশি আরও দুই পেসার— ম্যাট হেনরি আর কাইল জেমিসনও চোটে ভুগছেন। দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন ডান পায়ের উরুর পেশিতে (কোয়াড্রিসেপ) চোট পান হেনরি। স্ক্যান রিপোর্টে ফার্গুসনের মতো তারও একই ধরনের মৃদু চিড় ধরা পড়ে, যা থেকে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।

তবে আগামী ৪ নভেম্বর অকল্যান্ডে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগেই হেনরি ও জেমিসনকে স্কোয়াডে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড দল। ক্রিকেটারদের টানা ম্যাচ খেলার চাপ সামলাতে মূল পেস আক্রমণকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর যে পরিকল্পনা (ওয়ার্কলোড ম্যানেজমেন্ট) কিউই বোর্ড করে থাকে, তারই অংশ হিসেবে সিরিজের এই পর্যায়ে তাদেরকে বিশ্রাম ও চিকিৎসায় রাখা হয়েছে।

দলের বর্তমান অবস্থা নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘লকি ও ম্যাটের জন্য আমাদের ভীষণ খারাপ লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে চোট পাওয়াটা খেলারই অংশ। কিন্তু যখন ম্যাচ থেকে বাদ পড়তে হয়, তখন তা মেনে নেওয়া সহজ নয়। তবে স্বস্তির বিষয় হলো, ম্যাটের সামনে দীর্ঘ গ্রীষ্মকালীন মৌসুম থাকায় টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আগেই ছিল। আশা করছি, ওয়ানডে সিরিজে সে বড় ভূমিকা রাখবে।’

শুধু ওয়েলিংটনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টির জন্য দলে যোগ দেওয়া ফিশারকেই পেসার সংকট সামাল দিতে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য রেখে দেওয়া হয়েছে। তার মূলত ভারত ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল। সেখানে ফিশারের জায়গায় দলভুক্ত করা হয়েছে ব্রেট র‍্যান্ডেলকে।

নিউজিল্যান্ড ও ভারতের এই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর অকল্যান্ডে এবং ১ নভেম্বর হ্যামিল্টনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ