1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃষ্টিতে বন্ধ খেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা আপাতত বন্ধ রয়েছে। প্রাকৃতিক আলো কমে যাওয়ায় দ্বিতীয় সেশনের খেলা নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই সমাপ্ত ঘোষণা করেন মাঠের আম্পায়াররা।

সাধারণত টেস্ট ম্যাচে চা বিরতির দৈর্ঘ্য নির্ধারিত থাকে ২০ মিনিট। তবে বিরতির পরপরই আকাশ ভেঙে বৃষ্টি নামায় খেলা পুনরায় সময়মতো শুরু করা নিয়ে শঙ্কা তৈরি হয়। পরবর্তীতে বৃষ্টির তীব্রতা কমে আসায় মাঠের দৃশ্যমান আলো কিছুটা বাড়তে শুরু করেছে। আবহাওয়া ও মাঠের পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হলে দ্রুতই খেলা পুনরায় মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পিচ ও আশপাশের অংশ কাভারে ঢেকে রাখা হয়েছে।

এর আগে গতকাল ম্যাচের প্রথম দিনেও বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে প্রায় ৫০ মিনিটের মতো খেলা বন্ধ রাখতে হয়েছিল।

আজ বৃহস্পতিবার ৩ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নেমে ব্যাটিং ধসে পড়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম সেশনেই স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায় ২৭২ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে চা বিরতির ঘোষণা আসার আগ পর্যন্ত ক্যারিবীয়রা সংগ্রহ করেছে ১ উইকেটে ৮৯ রান। দলের ওপেনার জন ক্যাম্পবেল ৫৩ রান নিয়ে উইকেটে অপরাজিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ