প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আজ (শুক্রবার) মিরপুর টেস্টের তৃতীয় দিনে খেলতে নামবে। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টেরও চতুর্থ দিন। এ ছাড়া হংকং সিক্সেসে বাংলাদেশের দুই ম্যাচ এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ লড়বে মালয়েশিয়ার সঙ্গে।
মিরপুর টেস্ট : ৩য় দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস
ক্রিকেট : হংকং সিক্সেস বাংলাদেশ–স্কটল্যান্ড সকাল ৭–৪০ মি., সনি স্পোর্টস ২
বাংলাদেশ–শ্রীলঙ্কা বেলা ১১–২০ মি., সনি স্পোর্টস ২
৪র্থ টি–টোয়েন্টি নিউজিল্যান্ড–ভারত বেলা ১টা, সনি স্পোর্টস ১
কেপটাউন টেস্ট : ৪র্থ দিন দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া বেলা ২–৩০ মি., ট্যাপম্যাড
হকি : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ–মালয়েশিয়া বেলা ৩টা, স্টার স্পোর্টস ২
দক্ষিণ কোরিয়া–চীন বিকেল ৫–১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত–জাপান সন্ধ্যা ৭–৩০ মি., স্টার স্পোর্টস ২
ফ্রেঞ্চ লিগ আঁ লে আভর–পিএসজি রাত ১২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
লা লিগা ভিয়ারিয়াল–এসপানিওল রাত ২টা, টি স্পোর্টস