1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার সর্বজনীন আবেদন তৈরি করেছে কবীর-লালনের মরমী সংগীত খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল ২ যুগে পা রাখল ইউল্যাব খেলাপি ঋণ কমাতে পরিকল্পনার কথা জানাল বাংলাদেশ ব্যাংক পূবালী ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার চুক্তি সই বরিশাল বিশ্ববিদ্যালয়: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়িতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

মোজতবা খামেনি জীবিত এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘পরোক্ষভাবে সক্রিয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৭২ Time View

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি কি বেঁচে আছেন? দিন কয়েক ধরে আবার নতুন করে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, মোজতবা জীবিত। শুধু তা-ই নয়, তিনি যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা পর্বে সক্রিয় ভূমিকাও নিচ্ছেন!

একই সঙ্গে রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হলেও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিখিল করার প্রশ্ন ওঠে না। যুক্তরাষ্ট্র এমন কোনও প্রস্তাব দেয়নি। তার দাবি, ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ করে, তবেই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

মঙ্গলবার মার্কিন সিনেটে বিদেশ-সম্পর্কিত কমিটির সামনে রুবিও ইরানের ধর্মীয় নেতা মোজতবার ভূমিকা উত্থাপন করে বলেন, ‘‘এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, উনি (মোজতবা) আলোচনায় কোনও না কোনও পর্যায়ে ক্রমশ সম্পৃক্ত হচ্ছেন। তবে তাকে সরাসরি কোনও আলোচনায় যোগ দিতে দেখা যায়নি। কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি বার্তা পাঠাচ্ছেন।’’

মোজতবা ছাড়াও সিনেটে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন রুবিও। তিনি বলেন, ‘‘যে কোনও নিষেধাজ্ঞা শিথিলকরণই শর্তসাপেক্ষ। তবে হরমুজ প্রণালি কোনোভাবেই আলোচনার মধ্যে আসে না। ইরান হরমুজ পুরোপুরি খুলে দিলেও তেহরানের উপর চাপানো মার্কিন নিষেধাজ্ঞা উঠবে না।’’

রুবিওর কথায়, ‘‘নিষেধাজ্ঞা চাপানোর কারণই হল ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান যদি তাদের এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে রাজি হয়, তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা চলতে পারে।’’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির এমন কিছু দিক নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে, যা আগে ঘটেনি। তবে শান্তিচুক্তি চূড়ান্ত হবে কি না, তা এই আলোচনায় নিশ্চিত না-ও হতে পারে।

ইরানের পারমাণবিক কার্যকলাপের দিকে নজর রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে তিনি উঠে পড়ে লেগেছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করলে সংঘাত তীব্র হয়ে ওঠে। আপাতত দুইদেশের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। একই সঙ্গে স্থায়ী শান্তির খোঁজে চলছে আলোচনাও। যদিও এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র বের করা যায়নি।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ