1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গ্রীসের জন্য ঋণ সহায়তার মেয়াদ বাড়ালো ইউরোজোন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৭ Time View

83376_Greece-Faiগ্রীসকে দেয়া আন্তর্জাতিক ঋণ সহায়তা তহবিলের মেয়াদ আরো ৪ মাস বাড়াতে সম্মত হয়েছেন ইউরো জোনের অর্থমন্ত্রী। তবে এর সঙ্গে কিছু শর্তও বেঁধে দেয়া হয়েছে।

সময় বৃদ্ধির এই সুবিধা পেতে গ্রীসে পুনর্গঠনের একটি তালিকা আগামী সোমবারের মধ্যে অর্থ দাতাদের কাছ পৌঁছে দেবে বলে রাজি হয়েছে গ্রীস।

গ্রীসের সংকট নিরসনে বেলজিয়ামের ব্রাসেলসে বসা বৈঠকের পর অনেক কূটনৈতিক তৎপরতা শেষে ৪ মাস সময় বাড়ানোর এই সিদ্ধান্তটি এলো।

গ্রীসের বাজেটে ক্ষতিকর প্রভাব পড়ে এমন কোনো সিদ্ধান্ত না নিতে গ্রীস অনুরোধ করেছিল বলে জানিয়েছেন ইউরো গ্রুপের প্রেসিডেন্ট এরোন ডাইসেলব্লোম।

শুক্রবার রাতে একটি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন এরোন ডাইসেলব্লোম। তিনি বলেন, মেয়াদ বাড়ানোর যে সিদ্ধান্তটি এসেছে সেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত।

গ্রীসকে দেয়া আন্তর্জাতিক ঋণ তহবিল নিয়ে আরো এক দফা আলোচনা করতে ব্রাসেলসে আবারো বসেছেন ইউরো জোনের অর্থমন্ত্রীরা। কিন্তু এই বৈঠক যে খুব সহজ হবে না সে কথা সাংবাদিকদেরকে নিজেই বলেছেন এরোন ডাইসেলব্লোম।

গ্রীসে পুনর্গঠনের জন্য যে তালিকা চেয়েছে ইউরো গ্রুপ, সোমবারের মধ্যে সেই তালিকা প্রস্তুত করতে দিন-রাত ধরে অক্লান্ত কাজ করার কথা ঘোষণা দিয়েছেন গ্রীসের অর্থমন্ত্রী ইয়ানিস ভেরাফাকিস।

গ্রীসের অর্থ সংকট সমাধানে আন্তর্জাতিক যে সহায়তা গ্রীসকে দেয়া হয়েছিল সেটির সময় ৬ মাস বাড়ানোর জন্য চেষ্টা করছিল এথেন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ